রবিবার, আগস্ট ২৩, ২০২৬

বাঘায় পদ্মার পানিতে ডুবে শিশুর মৃত্যু

WP Import ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ন

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:


রাজশাহীর বাঘায় পদ্মার মধ্যে ক্যানেলের পানিতে ডুবে তামিম আহম্মেদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী চরের একটি ক্যানালের পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। তামিম আহম্মেদ কালিদাসখালী চরের বেল্লাল হোসেনের ছেলে।

এ বিষয়ে তামিম আহম্মেদের মা শিরিনা খাতুন বলেন, শুক্রবার সন্ধ্যায় মাঠে দাঁড়ক দেওয়া ছাগল আনতে যায়। আমার সাথে ছেলে তামিমও যায়। ছাগলগুলো দাঁড়ক থেকে তুলে একত্রে করছিলাম। এ সময় ছেলেকে দেখতে না পেয়ে এদিক সেদিক খুঁজে না পেয়ে পাশে ক্যানেলের পানিতে ভাসতে দেখি। তাৎক্ষণিক ছেলেকে উদ্ধার করে ডাক্তারের কাছে নেওয়ার পর ছেলে মারা যায়।
চকরাজাপুর ইউনিয়নের ৫ নম্বর কালিদাসখালী ওয়ার্ডের সাবেক মেম্বার শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ছেলেকে দেখতে গিয়েছিলাম।