রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাজশাহীতে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা

WP Import ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে চার প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পবার বায়া ও গোদাগাড়ী উপজেলার বিদিরপুরে পৃথক এই অভিযান পরিচালনা করা হয়।

পবার বায়াতে হাফেজ স্টোর ও সৌদি হোমিও চিকিৎসালয় অ্যান্ড নাটোর ঔষধ ঘর নামে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে পণ্যের গায়ে মেয়াদ ও মূল্য না থাকায় এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করার অভিযোগে চার হাজার টাকা জরিমান করা হয়েছে।

এছাড়াও গোদাগাড়ীর বিদিরপুর গ্রামে ফিজিসিয়ান ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়, নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয় করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি হচ্ছে কানন ফার্মেসী ও মেসার্স ইসলামিয়া হার্ডওয়্যার।
অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির সহকারী পরিচালক ফজলে এলাহী ও সহকারি পরিচালক বিপুল বিশ^াস। অভিযানকালে সংশ্লিষ্ট থানা পুলিশের টিম উপস্থিত ছিল।