পুুঠিয়ায় তারেক রহমানের পক্ষ থেকে অসহায়দের অনুদান প্রদান করেছেন রেজাউল করিম

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও হিন্দু সম্প্রদায়ের মানুষদের মাঝে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খানের পুঠিয়া উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও ইউকে জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার রেজাউল করিমের উদ্যোগ এসব অনুদান প্রদান করা হয়।
প্রায় শতাধিক দুস্থ, অসহায় ও ক্যান্সার আক্রান্ত রোগীদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এসময় লন্ডন প্রবাসী রেজাউল করিম বলেন, বিএনপি সব সময় অসহায় মানুষদের পাশে আছে। তারেক রহমান নিজে থেকে এসব অসহায় মানুষদের খোঁজ খবর নিচ্ছেন। তাদের পাশে দাড়াচ্ছেন। দূর্গাপুর-পুঠিয়ায় যারা অসহায় মানুষ রয়েছে তাদের জন্য এ ধরনের অনুদান অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খান, পুঠিয়া পৌর বিএনপির আহবায়ক আসাদুল ইসলাম, সদস্য সচিব মাজেদলু ইসলাম সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।