পত্নীতলায় সুফলভোগীদের মাঝে সহায়তার উদ্বোধন

oplus_0
বীজ এবং সার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় পেঁয়াজ সংরক্ষণের জন্য প্রান্তিক কৃষকদের মাঝে ৯টি এয়ার ফ্লো মেশিন ও মাষকলাইসহ বিভিন্ন কৃষিপণ্য বীজ এবং সার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ২টায় পত্নীতলা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজন উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পত্নীতলা ইউএনও আলীমুজ্জামান মিলন।
এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- পত্নীতলা উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, পত্নীতলা উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত) মোহাইমিনুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার পারভেজ মোশারফ, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মশিউর রহমান, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ। এসময় উপজেলার প্রশাসনিক কর্মকর্তাগণ ও উপজেলার নজিপুর পৌর এলাকাসহ ১১টি ইউনিয়নের সুফলভোগীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও একইদিন জেলা প্রশাসকসহ অতিথিরা বিভিন্ন পর্যায়ের অসহায়দের মাঝে এককালীন অনুদানের চেক ও ঋণের চেক হস্তান্তর, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুল ভ্যানগাড়ি এবং অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করেন।