চাকরিচ্যুত এসআই মাহবুব হাসান দুইদিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে চাকরিচ্যুত এসআই মাহবুব হাসান ওরফে ডিবি হাসানকে দুইদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এই রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বোয়ালিয়া থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় তাকে ভার্চুয়াল আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা ও রাষ্ট্রপক্ষের আইনজীবী পাঁচদিনের রিমান্ড আবেদন করেন।
নগরীর গোরহাঙ্গা এলাকার ব্যবসায়ী ও সাংবাদিক রাজীব আলী রাতুলের বাবা মাসুদ রানা সরকারের করা মামলায় ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা আদায়ের অভিযোগ রয়েছে হাসানের বিরুদ্ধে। এ মামলাতেই তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট রাতে রাজশাহী মহানগরীর ভদ্রা হজের মোড় এলাকায় নিজ বাসা থেকে স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।