রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাজশাহী শিক্ষা বোর্ডের কারাতে টিমের বেল্ট পরীক্ষা ও সনদপত্র বিতরণ

WP Import ০৪ সেপ্টেম্বর ২০২৫ ০২:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৪ সেপ্টেম্বর ২০২৫ ০২:২৬ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি


রাজশাহী শিক্ষা বোর্ডের ক্রীড়া শাখার উদ্যোগে কারাতে টিমের বেল্ট পরীক্ষা করা হয়েছে। কারাতে বেল্ট পরীক্ষা গ্রহণ করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের তালিকাভুক্ত কোচ জাতীয় কারাতে রেফারী ও রাজশাহী শিক্ষা বোর্ডের ক্রীড়া কোচ শেখ মাহমুদুন নবী তুষার। সহযোগিতা করেন তন্ময় ঘোষ সুজন, আসতাক আহাদ খান রোমেল, ফরিদ হোসেন, ফাতেমা, রুবেল খান ও শাহিনুরুল ইসলাম শাহিন।

বেল্ট পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের কারাতে টিমের ২৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন এবং বিভিন্ন বেল্ট ক্যাটাগরিতে উত্তীর্ণ হয় এবং কারাতে শিক্ষার্থী রুবেল খান, নুর মোহাম্মদ সাদ সাংগঠনিক ব্লাক বেল্ট ও একজন ব্রাউন্ড বেল্ট প্রথম কিউ প্রাপ্ত হয়।

বেল্ট ও সনদপত্র বিরতণ করেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম ও সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরীসহ রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তারা খেলোয়াড়দের হাতে বেল্ট ও সনদপত্র তুলে দেন এবং বরণ করে নেন।

এছাড়াও বেল্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) ইব্রাহিম হোসেন, উপ-সচিব (প্রশাসন) ওয়ালিদ হোসেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ড) মুঞ্জুর রহমান খান, উপ-সচিব (ভান্ডার) দুরুল হোদা, উপ-কলেজ পরিদর্শক লিটন সরকার, ক্রীড়া অফিসার (চলতি দায়িত্ব) ও আইন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) খোরশেদ আলম, তথ্য ও গণসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার, একান্ত সচিব ও সহকারী ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) হাসান আলী।