রবিবার, আগস্ট ২৩, ২০২৬

সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষার্থীর মৃত্যু

WP Import ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৯ অপরাহ্ন

রাবি প্রতিবেদক


সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া এগারোটার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বিনোদপুর এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম।

নিহত ইফতেখারুল ইসলাম ফামিন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এঘটনায় ফামিনের মোটরসাইকেলে থাকা মিরাজ নামে আরেক শিক্ষার্থীও গুরুতর আহত হয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ফামিন ও মিরাজ মোটরসাইকেলে করে কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে বিনোদপুর এলাকায় একটি অটোরিকশার সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। তাদের উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফামিনকে মৃত ঘোষণা করেন। মিরাজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম বলেন, আমি ঘটনাটি শোনার পরপরই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পরে বিস্তারিত বলতে পারবো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।