রাকসু, হল সংসদ ও সিনেট নির্বাচন: মনোনয়নপত্র নিয়েছেন ১২৩৩ জন

রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ শেষ হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মনোনয়ন বিতরণের সময়সীমা শেষ হয়।
মনোনয়ন পত্র বিতরণ কার্যক্রম শেষে রাকসু’র ২৩টি পদে ৩৯৫ জন, সিনেটে ৫টি ছাত্র প্রতিনিধি পদে ৮৪ জন এবং ১৭টি হলের ছাত্র সংসদে ৭৫৪ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান এসব তথ্য জানান।
রাকসু নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহকারী ৩৯৫ জনের মধ্যে পদ উল্লেখ করে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ১৮১ জন এবং পদ উল্লেখ না করে প্যানেলভিত্তিক মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৮৪। প্যানেল ভিত্তিক মনোনয়ন পত্র সংগ্রহকারীরা মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় পদ উল্লেখ করে জমা দিবেন।
রাকসু নির্বাচনে পদ উল্লেখ করে মনোনয়ন পত্র সংগ্রহকারী ১৮১ জনের মধ্যে ভিপি পদে ১৪ জন, জিএস পদে ৮ জন, এজিএস পদে ১০ জন, ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক পদে ৮ জন, সহকারী ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে ৩ জন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ৫ জন, সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ৭ জন, মহিলা বিষয়ক সম্পাদক পদে ৫ জন, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক পদে ৪ জন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে ৯ জন, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৫ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
এছাড়া, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ৭ জন, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ৪ জন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ৪ জন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ৬ জন, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৩ জন, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৪ জন, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১৩ জন, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১১ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ৫১ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
হলগুলোর মধ্যে শেরে বাংলা ফজলুল হক হলে ৫০ জন, শাহ মাখদুম হলে ৫০ জন, নবাব আব্দুল লতিফ হলে ৩৬ জন, সৈয়দ আমীর আলী হলে ৪৮ জন, শহীদ শামসুজ্জোহা হলে ৪৬ জন, মন্নুজান হলে ৪০ জন, শহীদ হবিবুর রহমান হলে ৫৩ জন, মতিহার হলে ৫৫ জন, মাদার বখ্শ হলে ৫০ জন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ৬২ জন, রোকেয়া হলে ৩০ জন, তাপসী রাবেয়া হলে ৩৮ জন, বেগম খালেদা জিয়া হলে ২৫ জন, শহীদ জিয়াউর রহমান হলে ৫৪ জন, বিজয়-২৪ হলে ৪০ জন, রহমতুন্নেসা হলে ৩৫ জন, জুলাই-৩৬ হলে ৪২ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।