স্বপ্নবৃত্তের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সংবাদ বিজ্ঞপ্তি:
‘মানবতার স্পর্শে দুঃখ হোক আনন্দের’ যাত্রা শুরু করা সামাজিক সংগঠন স্বপ্নবৃত্তের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী ও অষ্টম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দিনব্যাপি রাজশাহী শিশু একাডেমিতে স্বপ্নবৃত্ত পাঠচক্রের ছাত্র-ছাত্রীগুলো নিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানসহ আনন্দঘন মূহুর্ত উপভোগ করেন সংগঠনের সদস্যরা। একই সাথে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর বিভিন্ন স্থানে গরিব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
কর্মসূচির দায়িত্বে ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মেহেরুন্নেসা মীম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালেরকণ্ঠের নিজস্ব প্রতিবেদক রফিকুল ইসলাম, শিশু একাডেমির কর্মকর্তা মঞ্জুরুল কাদির , রাজশাহী কলেজের বাংলা বিভাগের প্রভাষক জুয়েল কিবরিয়া, নাট্যব্যক্তিত্ব সেলিম রেজা, সাবেক সাংস্কৃতিক সদস্য (জ্যাব) আফজালুর রহমান সিদ্দিক, বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ও সাংস্কৃতিক কর্মী আব্দুস সাত্তার।
কার্যক্রমে আর উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাখাওয়াত হোসেন, সিনিয়র সদস্য আল শাহরিয়ার তাজ, তৌকির আহমেদ, শাম্মী আক্তার, অন্তর আলী, রানা হোসেন, শাহরিয়ার বাপ্পী, ফরহাদ হোসেন, আয়েশা রাজ্জাক, নাজিউর রহমান, সজীব, তুষার আলী, নাহিদ ইসলাম, নাইম হাসান, জয়িতা, জুমা , জুনায়েদ, সোহান, ফরহাদ, লাম , তৌফিক, তিথী, রাহি প্রমূখ ।