রবিবার, আগস্ট ২৩, ২০২৬

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক দূষণ সচেতনতায় সেমিনার

WP Import ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:২২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:২২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:


বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে গ্রিন ভয়েসের আয়োজনে প্লাস্টিক পোলিউশন অ্যান্ড আওয়ার রেসপন্সিবিলিটি: থিংকস্ উই ক্যান ডু শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখার উপদেষ্টা জুয়েল কিবরিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ও ক্যারিয়ার সেন্টারের পরিচালক প্রফেসর ড. এএইচ এম রহমতউল্লাহ ইমন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আবু জাফর মো. সাদী। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গ্রিন ভয়েস-এর কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
সেমিনারটি দুটি অংশে বিভক্ত ছিল। প্রথম অংশে প্লাস্টিক দূষণ রোধে করণীয় ও তরুণ প্রজন্মের ভাবনা নিয়ে আলোচনা করা হয়। দ্বিতীয় অংশে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কার্যক্রম।