রবিবার, আগস্ট ২৩, ২০২৬

মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত

WP Import ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:১১ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি:


বুধবার (০৩ সেপ্টেম্বর) আর্ন্তজাতিক সিডও দিবস উপলক্ষে কুমার পাড়া কমিটির সদস্যদের নিয়ে বিকাল ৪টায় বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয়-“নাগরিক অধিকার সুরক্ষায় চাই অভিন্ন পারিবারিক আইন। এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক নিলুফার আহমেদ। সভাটির সঞ্চালনায় ছিলেন নুরুন্নাহার পারভীন রিতা। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন প্রশিক্ষন সম্পাদক সেলিনা বানু।

সভায় বক্তারা, বর্তমানের সংকটজনক পরিস্থিতিতে সিডও সনদ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং নারীর মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে সমুন্নত রাখতে এই প্রতিপাদকে সামনে রেখে আজকের এই আলোচনা সভা।

সিডও সনদের ভিত্তিতে রয়েছে তিনটি মূলনীতি- বৈষম্যহীনতা, প্রকৃত সমতা এবং রাষ্ট্রীয় বাধ্যবাধকতা। বাধ্যবাধকতার মধ্যে রয়েছে নারীর মানবাধিকার রক্ষা এবং নারী পুরুষের মধ্যে সমতা প্রতিষ্ঠার জন্য বৈষম্যমূলক আইন বাতিল, নতুন আইন প্রণয়ন এবং আইনি সমতার পাশাপাশি নারীদের জীবনে প্রকৃত সমতা আনতে ইতিবাচক বিশেষ ব্যবস্থা গ্রহণ করা।
সিডওতে নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকারসহ ব্যাপক পরিসরে নারীর মানবাধিকার বিষয় তুলে ধরা হয়েছে।

সভাপতি এই সভায় সিডও সনদের ধারা ২ এর ১৬-১ (গ) এর পূর্ণ বাস্তবায়ন বাস্তবায়নের জোর দাবি জানান। পাশাপাশি অত্যন্ত গরুত্ব দিয়ে ১৬-১ (গ) থেকে সংরক্ষণ প্রত্যাহার করে বিয়ে এবং বিয়ে বিচ্ছেদ সমানাধিকার ও সমদায়িত্ব,সর্বোপরি সম্পদ-সম্পতিতে সমঅধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অভিন্ন পারিবারিক আইন প্রনয়ণের জন্য সুপারিশ করেন। তিনি আরো বলেন নারী আন্দোলন বিশ্বাস করে, নারীর মানবাধিকার প্রতিষ্ঠা ছাড়া বৈষম্যহীন মানবিক রাষ্ট্র-সমাজ গড়ার স্বপ্ন পূরণ সম্ভব নয় এবং এরই পূর্বশর্ত সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন।
সভায় ২৪ জন নারী উপস্থিত ছিলেন।