রবিবার, আগস্ট ২৩, ২০২৬

দুর্গাপুরে বিএনপি ৪৭তম বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত

WP Import ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫০ অপরাহ্ন

দুর্গাপুর প্রতিনিধি:


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহীর দুর্গাপুরে শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় দুর্গাপুর পৌর সদরে বর্নাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে দুর্গাপুর উপজেলা বিএনপি’র আহবায়ক কামরুজ্জামান আয়নালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু।

সঞ্চালনায় ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন ও দুর্গাপুর পৌরসভা বিএনপির আহবায়ক হাসানুজ্জামান লাল্টু।
তবে এ অনুষ্ঠানে অনেক সিনিয়ন বিএনপির নেতাকর্মীদের দেখা যায়নি। এছাড়াও এ অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।