রবিবার, আগস্ট ২৩, ২০২৬

বাগমারায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

WP Import ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৫ অপরাহ্ন

বাগমারা প্রতিনিধি:


জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহীর বাগমারায় উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদর ভবানীগঞ্জ আলুহাটা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে আলু হাটাতেই এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাষ্টার আব্দুল গাফফারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন। অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মাষ্টার মোশারফ হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, বিএনপি’র নেতা অধ্যাপক এনামুল হক, আলাউদ্দীন প্রামানিক, মাষ্টার ইউসুফ আলী, সালাম পারভেজ, শাহীন রেজা, জিল্লুর রহমান, আকতারুল আলম, ছমির উদ্দীন, সাইফুল ইসলাম, শাহানুর রহমান, রফিকুল ইসলাম, রাশেদুল হক ফিরোজ, রনি, জহুরুল ইসলাম খোকন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বকুল সরদার, মহিলা দল নেত্রী প্রভাষক রিনা ইসলাম, প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।