রবিবার, আগস্ট ২৩, ২০২৬

বাঘায় পদ্মার চরে ডাকাতি মামলার ৩ আসামী গ্রেফতার

WP Import ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৫ অপরাহ্ন

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:


রাজশাহীর বাঘায় পদ্মার চরে ডাকাতি মামলার ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কুষ্টিয়ার দৌলতপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রফতারকৃতরা হলেন,চকরাজাপুর চরের তুহিন মালিথা (৩০), শিপন আলী ওরফে কালু (৩০), ইসরাফিল ওরফে আশরাফুল ইসলাম (৪২)। তাদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুন্ঠিত একটি অপ্পো মোবাইল ফোন, নগদ ৯ হাজার ৭০০ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ৪ টি দেশীয় হাঁসুয়া উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, উপজেলার পদ্মার মধ্যে ১৮ জুলাই রাত দেড়টা দিকে কালিদাসখালী চরে একরাতে চার বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নদী পথে টলার যোগে পালিয়ে যায়। ১৫ জুলাই ৫টি দোকানে চুরির ঘটনা ঘটে।

বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ৩ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে আমির চাঁন বাদশা ওরফে কালুকে গ্রেফতার করা হয়।