রবিবার, আগস্ট ২৩, ২০২৬

নওগাঁয় কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ চারজনকে গ্রেফতার

WP Import ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫৫ অপরাহ্ন
WP Import ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক


র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় নওগাঁর  মহাদেবপুর থানার হামিদপুর এলাকা থেকে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ চারজনকে গ্রেফতার করেছে।

ধৃতরা হলো- মহাদেবপুর থানার হামিদপুরের মৃত অশ্বিনীকুমার মণ্ডলের ছেলে গৌতমচন্দ্র মণ্ডল (৪৫), ভালাইনের হোসেন আলীর ছেলে আশিক ইসলাম (৩৯), ভালাইন ডাঙ্গাপাড়ার মৃত হামিদুর রহমানের ছেলে রুবেল হোসেন (৩৪) এবং ভালাইন উত্তর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে দেলোয়ার হোসেন (৩৩)। খবর বিজ্ঞপ্তির।

কালো পাথরের (কষ্টিপাথর) মূল্যবান বিষ্ণুমূর্তি পাচারকারী সিন্ডিকেটের অন্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে মহাদেবপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।