রবিবার, আগস্ট ২৩, ২০২৬

নগরীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

WP Import ০২ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০২ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:


ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে চলমান মিথ্যাচারের প্রতিবাদে রাজশাহী মহানগরে ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় রাজশাহী মহানগরের ভদ্রা মোড় থেকে াত্রশিবিরের নেতাকর্মীরা জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ভদ্রামোড় থেকে শুরু হয়ে তালাইমারী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমেনুল, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি শামীম উদ্দিন। এছাড়াও মিছিলে স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে ছাত্রশিবিরের ভাবমূর্তি ক্ষুণœ করা হচ্ছে। সরকারদলীয় ছাত্রসংগঠনগুলো হামলা ও নারী হেনস্তার মতো ঘটনার সঙ্গে জড়িত, অথচ ছাত্রশিবিরের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
বক্তারা আরও বলেন, ডাকসু নির্বাচন একটি গণতান্ত্রিক অধিকার হলেও তা বানচালের নানামুখী ষড়যন্ত্র করা হচ্ছে। এর বিরুদ্ধে দেশের ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।