রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাজশাহীতে পাঁচটি প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা

WP Import ০২ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০২ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজশাহী মহানগরী ও তানোর উপজেলায় পৃথক এই অভিযান পরিচালনা করা হয়।

রাজশাহী মহানগরীর ভাটাপাড়া কামালখাঁ মোড়ে দুটি প্রতিষ্ঠানে অভিযানে পরিচালনা করা হয়। মেসার্স হাসিব প্রোডাক্টস ও ফারুক স্টেশনারীতে নামিদামি কোম্পানীর কভার ব্যবহার করে খাতা উৎপাদন বিক্রি করা হচ্ছিল। এই দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকায় ভাই-ভাই মিষ্টান্ন ভা-ার, মহসিন ফার্মেসী ও হাদী ফার্মেসীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলোতে পণ্যেও মোড়কে মেয়াদ না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করছিল।

অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির উপপরিচালক ইব্রাহিম হোসেন ও সহকারি পরিচালক বিপুল বিশ^াস। অভিযানকালে সংশ্লিষ্ট থানা পুলিশের টিম উপস্থিত ছিল।