রবিবার, আগস্ট ২৩, ২০২৬

শুরু হয়েছে পূজার কেনাকাটা

WP Import ০২ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০২ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:


মহালয়ার মাধ্যমে দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু হয়। মহালয়ায় দেবী দুর্গার ঘট বসানো হয়। ঘট বসানোর মাধ্যমে দেবী দুর্গা বেলতলায় অবস্থান নেন। অর্থাৎ কৈলাস (স্বর্গলোক) থেকে মর্ত্যে (বেলতলায়) আসবেন দেবী দুর্গা। দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর বাজারে সনাতন ধর্মালম্বীদের কেনাকাটা শুরু হয়েছে। তবে এখনও জমেনি। রোব বার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর বিপণিবিতান আরডিএ মার্কেটে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে।

বিক্রেতারা বলছেন, পোশাকের দাম তেমন বাড়েনি। তবে এখনও সেইভাবে ক্রেতার উপস্থিতি নেই। আশা করছি পূজার দিন ঘুনিয়ে আসলে বাড়বে বিক্রি। জানা গেছে- এবছর দেবী দুর্গার আসার বাহন হবে গজে (হাতি)। যা শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। আর বিদায় হবে দোলায় (পালকি)। যা অশুভ লক্ষণ হিসেবে পরিচিত।

একের পর এক দোকান ঘুরে পোশাক দেখছিলেন শ্যামলী দাস। তিনি বলেন, একটি পোশাক পছন্দ হয়েলি। কিন্তু দামে হয়নি। পোশাকের স্টাইল অনুযায়ী দাম অনেক বেশি চাচ্ছে। আর পোশাকে তেমন নতুনত্ব নেই। সব পুরনো ধাঁচের। পছন্দ হলে কিনবেন।

দোকানিরা জানিয়েছেন, কাতান শাড়ি আগে ২ হাজার ৫০০ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। লেহেঙ্গা ২ হাজার থেকে শুরু করে ৩ হাজার টাকা, সাধারণ থ্রি-পিসগুলো ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে বিভিন্ন দামের থ্রি পিস পাওয়া যাচ্ছে। এছাড়াও ছোট-বড় সবার সব পোশাকের দাম বাড়তি। বাড়তি দাম হলেও বেশি বিক্রি না হওয়ায় হতাশ বিক্রেতারা।

কার্তিক কুমার বলেন, পূজার হাতে এখনও বেশ কয়েকদিন আছে। তাই আস্তে আস্তে জিনিসপত্রগুলো কেনা হচ্ছে। এখন পোষাক কেনা হচ্ছে। বৌয়ের জন্য শাড়ি কিনেছি। বাচ্চাদের পোষাক কেনা হয়েছে। নিজেরটা কয়েকদিন পরে কিনব। শেষ সময়ের দিকে প্রসাদ সহ অতিথি আপ্যায়নের খাবার কিনব।

জয় ফ্যাসানের বিক্রেতা সজিব বলেন, পূজায় মেয়েরা শাড়ি আর ব্লাউজ বেশি কেনে। তবে বিক্রির পরিমাণ এবার কম। ঢাকা থেকে অনেকেই পোশাক এনেছেন। এখনও সেই ভাবে জমেনি। এখন সব কিছুর দাম বাড়তি। তাই পোশাকের দাম কিছুটা বেড়েছে। কিন্তু বিক্রি বাড়েনি।