রবিবার, আগস্ট ২৩, ২০২৬

মোহনপুরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি

WP Import ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৮ অপরাহ্ন

কেশরহাট প্রতিনিধি:


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে মোহনপুরে র‌্যালি শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মহাসড়কে র্যালি শেষে উপজেলা চ্ত্বরে আলোচনা সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্র্যান ও পূর্ণবাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

এসময় প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, শামসুজ্জোহার শাহীন, কেশরহাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা, সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন, কৃষক দলের আয়বায়ক গোলাম মোস্তফা বাবলু, সদস্য সচিব জাকারিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিক দলের আহ্বায়ক মোজাম্মেল হক, সদস্য সচিব করিম মন্ডল, যুবদল নেতা মির্জা শওকত, সিনিয়র শাহরিয়ার সাজ্জাদ এবং সাজ্জাদ হোসেনসহ ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী।