রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাবিতে মুরগি উৎপাদন গবেষণার প্রারম্ভিক সভা অনুষ্ঠিত

WP Import ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৪ অপরাহ্ন

সভায় বক্তৃতা দেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব

সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাংলাদেশের গ্রামাঞ্চলে মুরগি উৎপাদন গবেষণার প্রকল্পের প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রকৌশল অনুষদ গ্যালারিতে ‘পার্টিসিপেটরি অ্যাকশন রিসার্চ টু ইমপ্রুভ ভিলেজ চিকেন প্রডাকশন ইন বাংলাদেশ বেইজড অন সাসটেইনেবল নিউক্যাসল ডিজিজ কন্ট্রোল’ শীর্ষক গবেষণা প্রকল্পের প্রারম্ভিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।

এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা প্রফেসর কে এম মোজাফফর হোসেন ও হেইফার ইন্টারন্যাশনাল এর কান্ট্রি ডিরেক্টর নুরুন্নাহার। ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি প্রফেসর মোইজুর রহমানের সভাপতিত্বে এই সভায় সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক শশী আহমেদ কিনোট বক্তৃতা দেন।

অনুষ্ঠানে উপাচার্য তাঁর বক্তৃতায় বলেন, আমাদের দেশে প্রাণিজ আমিষের অন্যতম উৎস মুরগীর মাংস ও এর ডিম। কিন্তু বিভিন্ন রোগের কারণে মুরগী উৎপাদন ব্যহত হয়। এই অবস্থা রোধে যে গবেষণা চলছে তার মাধ্যমে মুরগীর রোগ প্রতিরোধ সম্ভব হবে। ফলে জাতীয়ভাবে মুরগীর মাংস ও ডিম উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে বলে উল্লেখ করেন।