রবিবার, আগস্ট ২৩, ২০২৬

চারঘাট পৌরসভায় দুদকের হানা

WP Import ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০৫ অপরাহ্ন

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:


রাজশাহী জেলার চারঘাট পৌরসভার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানের আট কোটি টাকা ব্যয়ে পানি সরবরাহ ব্যবস্থাপনা প্রকল্প” বাস্তবায়নে নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন অভিযান পরিচালনা করেন। কয়েকটি জাতীয় পত্রিকায় অনিয়মের রিপোর্ট প্রকাশিত হওয়ায় মঙ্গলবার (২ সেপ্টেম্বার) সকালে রাজশাহী সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন এর নেতৃত্বে একটি টিম চারঘাট পৌরসভায় এই অভিযানটি পরিচালনা করেন।

টিমের দলনেতা ইসমাইল হোসেন জানান, অভিযান পরিচালনাকালে পানি সরবরাহ ব্যবস্থাপনা প্রকল্পের উপর আনীত নানাবিধ অনিয়মের অধিকাংশ অভিযোগের সত্যতা পাওয়া গেছে। দায়িত্বপ্রাপ্ত পৌর নির্বাহী প্রকৌশলী আতাউর রহমানকে তথ্যাবলী প্রতিবেদন আকারে উপ-পরিচালক, দুর্নিতি দমন কমিশন রাজশাহী বরাবর দাখিল করার অনুরোধ জানান অভিযান পরিচালনাকারী টিম।

উল্লেখ্য যে, রাজশাহীর চারঘাটে পৌর শহরে পাইপলাইনের মাধ্যমে ঘরে ঘরে বিশুদ্ধ পানি দিতে ২০১৮ সালে পানি সরবরাহ ব্যবস্থাপনা প্রকল্প গ্রহন করা হয়। প্রকল্পটির ব্যয় ৮ কোট পঞ্চান্ন লাখ টাকা। এই প্রকল্পের আওতায় ৬ লাখ ৮০ হাজার লিটার ওভারহেড রিজার্ভার, পানি বিশুদ্ধকরন ৫টি পাম্প হাউজ ও ২৫কিমি পানি সরবরাহ পাইপলাইন নির্মান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক শারমিন আক্তার, উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান, চারঘাট প্রেস ক্লাব এর সভাপতি নজরুল ইসলাম বাচ্চু।