রবিবার, আগস্ট ২৩, ২০২৬

সিংড়ায় তামাকের বিকল্প ফসল চাষাবাদে মতবিনিময় সভা

WP Import ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৩:১১ অপরাহ্ন
WP Import ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৩:১১ অপরাহ্ন

সিংড়া (নাটোর) প্রতিনিধি :


নাটোরের সিংড়ায় তামাক চাষে নিরুৎসাহিত ও তামাকের বিকল্প ফসল চাষাবাদে তামাক চাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনিক ভবন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সিংড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সিংড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, তামাক চাষী রমজান, খানমাহমুদ ও আজ্জুল প্রমূখ।