রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাকসু নির্বাচন: ২৩ পদে মনোনয়ন পত্র নিয়েছেন ২১৮ জন

WP Import ৩১ আগস্ট ২০২৫ ১১:২৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ৩১ আগস্ট ২০২৫ ১১:২৮ অপরাহ্ন
রাকসু নির্বাচন: ২৩ পদে মনোনয়ন পত্র নিয়েছেন ২১৮ জন
রাকসু নির্বাচনে ৯ প্যানেল ঘোষণা, শনিবার প্রার্থিতা প্রত্যাহারের দিন

রাবি প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ শেষ হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় মনোনয়ন বিতরণের সময়সীমা শেষ হয়। ছয় দিনব্যাপী চলা মনোনয়ন পত্র বিতরণ কার্যক্রম শেষে ৩১৮ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান এসব তথ্য জানান।

অন্যদিকে সিনেটে ৫টি ছাত্র প্রতিনিধি পদে ৬৯ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তবে, হলগুলোর ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহের পরিমাণ জানা সম্ভব হয়নি।
৩১৮ জনের মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ৭ জন, এজিএস পদে ৮ জন, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ২ জন, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৪ জন, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ৫ জন, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ৩ জন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ৫ জন, সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ৬ জন, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১২ জন, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১০ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

এছাড়া মহিলা বিষয়ক সম্পাদক পদে ৫ জন, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক পদে ৩ জন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ৩ জন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ৬ জন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে ৯ জন, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৪ জন, ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক পদে ৭ জন, সহকারী ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে ৩ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ৪০ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।