রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাজশাহীতে ১৮ নারী ও শিশু নির্যাতিত

WP Import ৩১ আগস্ট ২০২৫ ১১:২১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ৩১ আগস্ট ২০২৫ ১১:২১ অপরাহ্ন
রাজশাহীতে ১৮ নারী ও শিশু নির্যাতিত
রাজশাহীতে ১৮ নারী ও শিশু নির্যাতিত

সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহীতে জুলাই-আগস্ট মাসে ১৮ নারী ও শিশু নির্যাতিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এরমধ্যে চার শিশু ও ১৪ নারী।

হত্যার শিকার হয়েছেন- ৬ শিশু ও নারী, যৌন নির্যাতনের শিকার এক নারী, আত্মহত্যা করেছে এক নারী,
সাত নারী নির্যাতনের শিকার, এক শিশু ও দুই নারী ধর্ষণের শিকার হয়েছে।

লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, রাজশাহী অঞ্চলে নারী-শিশু নির্যাতন সহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে। লফস সকল নারী-শিশু নির্যাতন ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তির দাবী জানান।