রবিবার, আগস্ট ২৩, ২০২৬

সুখে-দুঃখে বাগমারাবাসীর পাশে থাকতে চান মনোনয়ন প্রত্যাশী ডা. জাহিদ

WP Import ৩১ আগস্ট ২০২৫ ০৯:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ৩১ আগস্ট ২০২৫ ০৯:৫৫ অপরাহ্ন
সুখে-দুঃখে বাগমারাবাসীর পাশে থাকতে চান মনোনয়ন প্রত্যাশী ডা. জাহিদ
সুখে-দুঃখে বাগমারাবাসীর পাশে থাকতে চান মনোনয়ন প্রত্যাশী ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক:


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন ডা. জাহিদ দেওয়ান শামীম। তিনি সুখে-দুঃখে বাগমারাবাসীর পাশে থাকতে চান। ৯০ দশকের অন্যতম সাহসী ছাত্রনেতা হিসেবে তিনি এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। সে সময় তার বিরুদ্ধে পাঁচটিরও বেশি মামলা হয়। বর্তমানে প্রবাসে অবস্থান করলেও বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তিনি নিয়মিত ভূমিকা রেখে চলেছেন।

বাগমারা উপজেলার একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান ডা. শামীম রাজশাহী মেডিকেল কলেজ ও মহানগর ছাত্রদলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ ছাত্র সংসদের এজিএস (১৯৯২-৯৩), রামেক শাখা ছাত্রদলের সভাপতি (১৯৯২-৯৫), রামেকসু’র ভিপি (১৯৯৩-৯৪), একাডেমিক কাউন্সিলের ছাত্র প্রতিনিধি এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য। তিনি রাজশাহী মহানগর ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্বও পালন করেন।

রাজনীতির পাশাপাশি চিকিৎসা পেশায়ও ডা. শামীম দেশে ও বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন। বর্তমানে তিনি জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
১৯৯৬ সালের নির্বাচনেও তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশা করেন এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত হন। রাজনৈতিক কর্মকা-ে সক্রিয় থাকার কারণে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

দলীয় মহলে জোরালোভাবে আলোচিত হচ্ছে যে, রাজশাহী-৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে বর্তমানে ড. শামীম এগিয়ে আছেন। পাশাপাশি নব্বই দশকের দেড় শতাধিক ত্যাগী ছাত্রনেতা দলের হাইকমান্ডের কাছে আবেদন জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে তাঁকেসহ পরীক্ষিত নেতৃবৃন্দকে মনোনয়ন দেওয়ার জন্য।