রবিবার, আগস্ট ২৩, ২০২৬

ড. ইউনূসকে দেখে ‘মেরুদন্ডহীন অতি জ্ঞানীদের’ ঘৃণা করা শিখেছি : মাহমুদা মিতু

WP Import ৩১ আগস্ট ২০২৫ ০৮:২৮ অপরাহ্ন জাতীয়
WP Import ৩১ আগস্ট ২০২৫ ০৮:২৮ অপরাহ্ন
ড. ইউনূসকে দেখে ‘মেরুদন্ডহীন অতি জ্ঞানীদের’ ঘৃণা করা শিখেছি : মাহমুদা মিতু
ড. ইউনূসকে দেখে ‘মেরুদন্ডহীন অতি জ্ঞানীদের’ ঘৃণা করা শিখেছি : মাহমুদা মিতু

সোনার দেশ ডেস্ক:


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দেখে ‘মেরুদ-হীন অতি জ্ঞানীদের’ ঘৃণা করা শিখেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।
রোববার (৩১ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

ওই পোস্টে ড. ইউনূস প্রসঙ্গে মাহমুদা মিতু লেখেন, ‘বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নপুংশক ড. ইউনূস। মাথা নত করারও একটা লেভেল থাকে। তবে ব্যবসাটা ভালো বুঝছে পাগলায়।’
সেখানে তিনি আরও বলেন, ‘গ্রামীণ ইউনিভার্সিটি পাস করছে, হাসপাতাল করা, কর মওকুফ, বছর বছর ধরে তার এনজিও বন্ধুদের এম্পাওয়ার করা, মানে নিজের লোকজনকে আগামী ১০০ বছর খাওয়ার ব্যবস্থা সিস্টেমে ফাইনাল করছে।’
‘উনাকে দেখে মেরুদন্ডহীন অতি জ্ঞানীদের আমি ঘৃণা করা শিখেছি’- ওই পোস্টে লেখেন ডা. মাহমুদা মিতু।
তথ্যসূত্র: জাগোনিউজ