বাঘায় জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় জুলাই শহীদ স্মৃতি আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী জেলা পূর্ব শাখা এ খেলার আয়োজন করে।
টুর্নামেন্টে বাঘা উপজেলা ছাত্র শিবির ফুটবল দল ও পুঠিয়া উপজেলা ছাত্র শিবির ফুটবল দল অংশ গ্রহন করে। খেলায় ২-১ গোলে পুঠিয়া উপজেলা ছাত্র শিবির ফুটবল দলকে পরাজিত করে বাঘা উপজেলা ছাত্র শিবির ফুটবল দল।
চ্যাম্পিয়ন দলের অধিনায়ক বাঘা উপজেলা শাখার সভাপতি জব্বার আলী ও রানার্স আপ দলের অধিনায়ক পুঠিয়া উপজেলা শাখার সভাপতি ইখলাচ কাজী অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। খেলা পরিচালকের দায়িত্বে ছিলেন সাহাবুল ইসলাম। সহকারির দায়িত্বে ছিলেন আশিকুর রহমনা ও আব্দুল মমিন। ধারাভাষ্যে ছিলেন মামুনুর রশিদ ও আবদুল হান্নান সাহ।
পুরুস্কার বিতরনী অনুষ্টানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী জেলা পূর্ব শাখার সভাপতি রুবেল আলী। প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, জামায়াতে ইসলামীর উপজেলা আমির আব্দুল্লাহ আল মামুন, নায়েবে আমির অধ্যাপক সাইফুল ইসলাম, আড়ানী পৌর জামায়াতের আমির অধ্যাপক মনিরুল আজম জিঞ্জু, অধ্যাপক সাবদার হোসেন, রাজশাহী জেলা পূর্ব শাখার ব্যবস্থাপক আব্দুর রব প্রমুখ। #