রবিবার, আগস্ট ২৩, ২০২৬

নাটোরে ‘চোর’ সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত

WP Import ৩১ আগস্ট ২০২৫ ০১:০২ অপরাহ্ন জাতীয়
WP Import ৩১ আগস্ট ২০২৫ ০১:০২ অপরাহ্ন
নাটোরে ‘চোর’ সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত
নাটোরে ‘চোর’ সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত


সোনার দেশ ডেস্ক :


নাটোরে চোর সন্দেহে মো. নবীর আলী (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।
শনিবার (৩০ আগস্ট) দিনগত রাত ২টার দিকে সদর উপজেলার নেপালদিঘী গ্রামে এ ঘটনা ঘটে।
নবীর আলী রাজশাহীর বাঘা উপজেলার বাসিন্দা।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নবীর আলী রাজশাহীর বাঘা উপজেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে সদর উপজেলার ইসলাবাড়ি গ্রামে তার শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন। স্থানীয়রা জানিয়েছেন তিনি এলাকায় চিহ্নিত চোর হিসেবে পরিচিত ছিলেন।

শনিবার দিন গত রাতে নবীর আলী একই উপজেলার নেপালদিঘী গ্রামের জনৈক ইদ্রিস আলীর বাড়ি থেকে কিছু মালামাল চুরি করে পাশের আব্দুল আওয়ালের বাড়িতে প্রবেশের সময় গ্রামের লোকজন টের পেয়ে যান। এসময় তারা চিৎকার চেঁচামেচি শুরু করেন। পরে গ্রামবাসী সম্মিলিতভাবে তাকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি এ ঘটনায় গ্রামবাসীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে নিহত ব্যক্তিটি গণপিটুনিতে মারা গেছেন। তিনি বলেন, বিষয়টি তদন্ত করাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র: বাংলানিউজ