সিপিবি রাজশাহী জেলা সম্মেলন অনুষ্ঠিত
সভাপতি গোলাপ, সম্পাদক অজিত

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাজশাহী জেলার একাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় মহানগরীর আলুপট্টি এই সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান।
জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমাউন রেজা জেলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সম্পাদকম-লীর সদস্য রাগিব হাসান মুন্না, কেন্দ্রীয় সদস্য রেবেকা সরেন, সম্মেলন কমিটির আহ্বায়ক আফতাব হোসেন কাজল প্রমুখ ।
সম্মেলনে বক্তারা বলেন, মানুষ যে স্বপ্ন নিয়ে স্বৈরাচারকে বিদায় করেছে, সেই প্রত্যাশা পূরণ হয়নি। গণঅভ্যুত্থানের পর যে সরকার এসেছে, তারাও মানুষের আকক্সক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে। দেশে মব সৃষ্টি করে নির্যাতন, হত্যা চলছে। শিক্ষক, নারীসহ বিভিন্ন শ্রেণির মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না, এর বিরুদ্ধে তীব্র লড়াই গড়ে তুলতে হবে।’
জাতীয় সঙ্গীত পরিবেশন জাতীয় ও দলীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে সংগঠনের সম্মেলন শুরু হয়। এরপর বর্ণাঢ্য এক শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আফতাব কাজলের স্বাক্ষরিত প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির কথা বলা হয়েছে। প্রথম অধিবেশন শেষে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলের চার বছর মেয়াদী ১৭ সদস্য বিশিষ্ট্য কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জুলফিকার আলী গোলাপ ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে অজিত কুমার ম-ল আর সহ-সাধারণ নির্বাচিত হয়েছে রতন ভট্টাচার্য।