রাজশাহী বিভাগে সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষণা খেলাফত মজলিসের
সংবাদ বিজ্ঞপ্তি:
রাজশাহী বিভাগের ২৭ আসনে জাতীয় নির্বাচনের সম্ভব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস।আর বাকি আসনগুলোতে পর্যায়ক্রমে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সকালে মহানগরী একটি সম্মেলন কেন্দ্রে বিভাগীয় মতবিনিময় সভায় এই নামগুলো ঘোষণা করে। সভাটি বিভাগের বিভিন্ন সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে হয়েছে। এতে বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলাফত মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগীয় তত্ত্বাবধায়ক মাওলানা শেখ মুহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য শায়খুল হাদীস মাওলানা আসাদুল্লাহ। বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক তারেক ফজল, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. এবিএম হাসানুজ্জামান হেলাল।
রাজশাহীর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রাজশাহী-২ হাফেজ মোহাম্মাদ উল্লাহ শাহীন, রাজশাহী-৩ মাওলানা গোলাম মোস্তফা, রাজশাহী-৪ মাওলানা ফেরদাউসুর রহমান, রাজশাহী-৫ মুফতি আবদুল হামিদ ও রাজশাহী-৬ মাওলানা তোফায়েল আহমদ। এছাড়াও জয়পুরহাট-১ শায়খুল হাদীস মাওলানা আসাদুল্লাহ, মাওলানা মোরশেদুল আলম মর্তুজা। বগুড়া-৫ মাওলানা রাশেদুল ইসলাম, বগুড়া-৬ মাওলানা শাহাদাৎ হোসেন। নওগাঁ-১ অধ্যাপক মুশফিকুর রহমান শাহ্, নওগাঁ-২ কৃষিবিদ আবদুর রহমান সাবু, নওগাঁ-৩ মাহমুদুল ইসলাম সোহেল, নওগাঁ-৪ মাওলানা রিয়াজুল হক কাসেমী, নওগাঁ-৫ ডাক্তার আবু সাঈদ, নওগাঁ-৬ ডাক্তার খন্দকার আমিনুল ইসলাম মিঠু।
নাটোর-১ ড. মো. আজাবুল হক, নাটোর-২ ডা: এবিএম হাসানুজ্জামান হেলাল, নাটোর-৩ মাস্টার আবদুল হান্নান
নাটোর-৪ ডা: আলভী হাসান ফিদা। সিরাজগঞ্জ-১ মুফতি আবদুর রকিব, সিরাজগঞ্জ-২ মুফতি হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ-৩ ডা: আবদুল মোমেন, সিরাজগঞ্জ-৪ মাওলানা আমজাদ হোসেন, সিরাজগঞ্জ-৫ মুফতি মনিরুল ইসলাম। পাবনা-১ মুফতি শহিদুল ইসলাম, পাবনা-২ মাস্টার রওশন আলী, পাবনা-৫ মাওলানা আরিফুল ইসলাম।