রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির অসুস্থ কোষাধ্যক্ষকে দেখতে যান ব্যবসায়ী নেতৃবৃন্দ

সংবাদ বিজ্ঞপ্তি:
শনিবার (৩০ আগস্ট) বিকাল ৫টায় রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির কোষাধ্যক্ষ অসুস্থ মোঃ আফসার আলী মন্ডলকে তার শিরোইল মঠপুকুরস্থ বাসায় দেখতে যান রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের ও রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির নেতৃবৃন্দ। অসুস্থ আফসার আলী মন্ডল গত কয়েকদিন আগে ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি ছিলেন। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তিনি বর্তমানে বাসায় বিশ্রামে আছেন। তাকে দেখতে যেয়ে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও উত্তরবঙ্গ বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী তার চিকিৎসার খোজ খবর নেন এবং তার ব্যবসা বাণিজ্য পরিচালনায় সকল প্রকার সহযোগীতা প্রদানের আশ^াস দেন। সেই সাথে উনার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন রাজশাহী বেকারি মালিক সমিতির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আবু বাক্কার আলী, সহ-সভাপতি মোঃ হাবিবুল আলম, নির্বাহী সদস্য মোঃ মুঞ্জুরুল ইসলাম এবং অপিস সচিব মোঃ সবুজ মিয়া।