রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাবিতে অনিয়ম-দুর্নীতি-হয়রানির তথ্য প্রদানের সময় বাড়লো

WP Import ৩০ আগস্ট ২০২৫ ১০:২৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ৩০ আগস্ট ২০২৫ ১০:২৮ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০০৮ থেকে ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানকাল পর্যন্ত সংঘটিত বিভিন্ন নির্যাতন ও হয়রানি, অবকাঠামো নির্মাণ-রক্ষণাবেক্ষণসহ উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়ম, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতি, অনিয়ম ও বঞ্চনা, হলসমুহে সিট বাণিজ্য, দুর্নীতি ও অনিয়ম সম্পর্কে তথ্য উদ্ঘাটনের জন্য সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্য থাকলে তা রাবি প্রশাসন ভবন-১ এ লিগ্যাল সেলের সামনে রক্ষিত লাল বাক্সে জমা দেওয়ার সময় ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। আগে এই তারিখ ছিল ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত।

প্রসঙ্গত, উপরিউক্ত বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তথ্য অনুসন্ধান কমিটি (Fact Finding Committee) গঠন করেছে।
অভিযোগ বা তথ্য প্রদানকারীদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। অভিযোগকারী পরিচয় গোপন রেখেও অভিযোগ বা তথ্য জমা দিতে পারবেন। একই বিষয়ে রাবির বাইরের কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থার কাছে কোনো সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্য থাকলে তারাও তা জমা দিতে পারবেন। নিচে উল্লেখিত যেকোনো একটি মাধ্যমে তথ্য প্রদান করা যাবে।

(১) সংশ্লিষ্ঠ কমিটির সদস্য-সচিব ও লিগ্যাল সেলের প্রশাসকের অফিসের সামনে সংরক্ষিত নির্ধারিত লাল বাক্সে লিখিত অভিযোগ বা তথ্য জমা দেওয়া যাবে;
(২) ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তথ্য পাঠানোর ক্ষেত্রে ‘প্রশাসক, লিগ্যাল সেল, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী’ ঠিকানায় পাঠাতে পারেন। তবে খামের উপরে ‘সত্যানুসন্ধান কমিটি’ বা ‘Fact Finding Committee’ কথাটি লিখতে হবে;
(৩) অভিযোগ বা তথ্য ইমেইলে arahimlaw@ru.ac.bd আইডিতেও পাঠানো যাবে।