রবিবার, আগস্ট ২৩, ২০২৬

“জাতীয় জীবনে নজরুল” শীর্ষক প্রতিপাদ্যে কলি জীবনালেখ্য আলোচনা

WP Import ৩০ আগস্ট ২০২৫ ০৮:৪৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ৩০ আগস্ট ২০২৫ ০৮:৪৯ অপরাহ্ন
“জাতীয় জীবনে নজরুল” শীর্ষক প্রতিপাদ্যে কলি জীবনালেখ্য আলোচনা
“জাতীয় জীবনে নজরুল” শীর্ষক প্রতিপাদ্যে কলি জীবনালেখ্য আলোচনা

সংবাদ বিজ্ঞপ্তি:


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র ৪৯তম তিরোধান দিবস উপলক্ষে “জাতীয় জীবনে নজরুল” শীর্ষক প্রতিপাদ্যে কলি জীবনালেখ্য আলোচনা ও মনোজ্ঞ নজরুল সংগীতের আয়োজন করে প্রদীপ্ত সাহিত্যাসর। শনিবার (৩০ আগস্ট) মোহনপুর সরকারি কলেজে দিনব্যাপি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,প্রদীপ্ত সাহিত্যাসর-এর সভাপতি মো. আমজাদ হোসেন বাংলা, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মোহনপুর সরকারি কলেজের অধ্যক্ষ শেখ ইয়ামিন বখতিয়ার। প্রধান আলোচক ছিলেন, কেশরহাট কলেজের অধ্যক্ষ মো. গিয়াস উদ্দীন, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহসিন আলী, মোহনপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোছা. রাশেদা জামান। বিশেষ অতিথি ছিলেন- জাহাঙ্গীরপুর সরকারি কলেজের অধ্যক্ষ (অব.) ড. আবুল হায়াত ইসমাইল, মহ্বতপুর খানপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম, ধোপাঘাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ. আজিজ মন্ডল, কেশরহাট টেক এন্ড বিএম কলেজের অধ্যক্ষ এজাহারুল হক মৃধা, মসি একাডেমীর প্রধান শিক্ষক মো. মাহাতাব উদ্দিন, গ্রিন বাংলাদেশ ডেভেলপারের প্রোপাইটর মো. শওকত আকবর, মোহনপুর সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক আনোয়ার করিম শাহিন প্রমুখ। তত্বাবধানে ছিলেন- প্রাদীপ্ত স্যাহিত্যাসরের সদস্য জামিলুর রহমান সিন্দুরী।