রাকসু নির্বাচনে সাইবার বুলিংরোধে কমিটি গঠন
রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রার্থী ও ভোটারদের সাইবার বুলিংরোধে একটি কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর মো. একরামুল হামিদকে আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি প্রথম সভায় মিলিত হয়ে ইতোমধ্যে তার করণীয় ও কর্মপন্থা নিয়ে আলোচনা করেছে। সংশ্লিষ্ট সকলের জন্য প্রাসঙ্গিক তথ্য শীঘ্রই জানানো হবে।