রবিবার, আগস্ট ২৩, ২০২৬

নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রেস সচিব

WP Import ৩০ আগস্ট ২০২৫ ০৮:১২ অপরাহ্ন জাতীয়
WP Import ৩০ আগস্ট ২০২৫ ০৮:১২ অপরাহ্ন
নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রেস সচিব
নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রেস সচিব

প্রেস বিফ্রিংয়ে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

সোনার দেশ ডেস্ক:


গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (২০ আগস্ট) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

প্রেস সচিব বলেন, নুরুল হক নুর অসুস্থ, ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন আছেন। তার দলের বেশ কিছু কর্মী আহত হয়েছেন। এই ঘটনার ওপর একটি বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত হয়েছে। হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে এই তদন্ত হবে। এটার টারমস অব রেফারেন্স এবং আরও কোনও সদস্য থাকবে কিনা সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। সমস্ত বিষয় তদন্ত কমিটি খতিয়ে দেখবে।
এছাড়া গতকালকের ঘটনায় জাতীয় পার্টির কোনও ভুমিকা ছিল কিনা তাও তদন্ত কমিটি খতিয়ে দেখবে বলে জানান তিনি।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন