রবিবার, আগস্ট ২৩, ২০২৬

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে লফস এর শিক্ষা উপকরণ প্রদান

WP Import ৩০ আগস্ট ২০২৫ ০২:২১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ৩০ আগস্ট ২০২৫ ০২:২১ অপরাহ্ন
সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে লফস এর শিক্ষা উপকরণ প্রদান
সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে লফস এর শিক্ষা উপকরণ প্রদান


সংবাদ বিজ্ঞপ্তি :


শিক্ষা সহায়তা ও মেধা বৃত্তি কর্মসূচির আওতায় শনিবার (৩০ আগস্ট) পবা উপজেলার হরিয়ান ইউনিয়েনর মল্লিকপুর গ্রামে প্রকল্পের অর্ন্তভূক্ত ১০০ জন সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় শিক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষে সুবিধা বঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (খাতা-কলম) প্রদান করা হয়।

অনুষ্ঠানে লফস নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক শিক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্টিত করতে লেখা-পড়ায় মনোযোগি হওয়ার আবহবান জানান। তিনে বলেন আমাদের এই সহযোগিতা তোমাদের উৎসাহিত করার জন্য।

শিক্ষার্থীদের মোবাইল ফোনে আসক্ত না হওয়ার পরামর্শ দেন। এছাড়া বাল্যবিবাহ যেন না হয় সবাইকে এই বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দনে। অনুষ্ঠানে লফস এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, মুক্তা সরকার, প্রোগ্রাম এসিসটেন্ট ফাহমিদা আহম্মেদ স্বৃতি ও শিক্ষিকা সূপর্না ভদ্র উপস্থিত ছিলেন।