রবিবার, আগস্ট ২৩, ২০২৬

এক ম্যাচ আগেই ভারতের শিরোপা, বাংলাদেশ রানার্সআপ

WP Import ২৯ আগস্ট ২০২৫ ১১:৪০ অপরাহ্ন
WP Import ২৯ আগস্ট ২০২৫ ১১:৪০ অপরাহ্ন
এক ম্যাচ আগেই ভারতের শিরোপা, বাংলাদেশ রানার্সআপ
এক ম্যাচ আগেই ভারতের শিরোপা, বাংলাদেশ রানার্সআপ

ভুটানের সঙ্গে ড্রয়ে রানার্সআপ হলো বাংলাদেশ

সোনার দেশ ডেস্ক:


দিনের প্রথম ম্যাচেই ভুটানের সঙ্গে ড্র করে বাংলাদেশের শিরোপা স্বপ্ন অনেকটা ধূলিসাৎ হয়ে যায়। শুক্রবার (২৯ আগস্ট) একটু আগে শেষ হওয়া ম্যাচে ভারত ৫-০ গোলে নেপালকে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত করেছে। এরই সঙ্গে বাংলাদেশকে রানার্সআপ হতে হলো।
পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে থেকে ভারত চ্যাম্পিয়ন হলো। সমান ম্যাচে বাংলাদেশ ১০ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে। নেপাল ৩ ও ভুটান এক পয়েন্ট পেয়েছে।
বাংলাদেশ রাউন্ড রবিন লিগে শেষ ম্যাচে আগামী রবিবার ভারতের মুখোমুখি হবে। সেই ম্যাচটি শুধুই নিয়ম রক্ষার। -বাংলা ট্রিবিউন