রবিবার, আগস্ট ২৩, ২০২৬

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে রাবি ছাত্রদল নেতার উদ্যোগে গাছের চারা বিতরণ

WP Import ২৯ আগস্ট ২০২৫ ১১:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৯ আগস্ট ২০২৫ ১১:৩৮ অপরাহ্ন
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে রাবি ছাত্রদল নেতার উদ্যোগে গাছের চারা বিতরণ
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে রাবি ছাত্রদল নেতার উদ্যোগে গাছের চারা বিতরণ

রাবি প্রতিবেদক:


বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক আবির হাসান হিমেলের উদ্যোগে ৮১টি নিমগাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে শিক্ষার্থীদের মাঝে এগুলো বিতরণ করা হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবির হাসান হিমেল বলেন, বাংলাদেশে যেখানে আয়তনের পঁচিশ শতাংশ বনভূমি প্রয়োজন সেখানে মাত্র দশ-বারো শতাংশ বনভূমি রয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের শাসনকালে সৌদি বাদশাকে নিমগাছ উপহার দিয়েছিলেন যেগুলো সেদেশে জিয়া ট্রি নামে বহুল পরিচিত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, “গাছ লাগান,পরিবেশ বাঁচান।” সে প্রেরণায় দীক্ষিত হয়ে ও নিমগাছের ঔষধী গুণাগুণ থাকায় নিমগাছ বিতরণ করলাম আমরা।
এসময় রাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সারদার জহুরুল ইসলাম, সহ-সভাপতি মিনারুল ইসলাম মেঘসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।