দুর্গাপুরে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষে আহত চার

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী দুর্গাপুরে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে বিএনপির কয়েকজন নেতা গুরুতর আহত হয়েছেন। এরমধ্যে উপজেলা বিএনপি’র সদস্য সচিব জুবায়ের হোসেন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে পথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নেয়া হয়। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, পহেলা সেপ্টেম্বের বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে দুর্গাপুর পৌরসভা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় নেতৃত্বদেন উপজেলা বিএনপির সদস্য সচিব জুবায়ের হোসেন। এসময় সভায় উপজেলা একাংশের বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের আসন বিনাস ও উপস্থিতি নাম ঘোষণা কে কেন্দ্র করে হট্টগোল বেধে যায়। এসময় যুবদল, ছাত্রদল , স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিএনপি’র সিনিয়র নেতাকর্মীর উপরে হামলা চালান। এতে গুরুতর আহত হন উপজেলা বিএনপির সদস্য সচিব জুবায়ের হোসেন।
এছাড়াও লাঞ্ছিতের শিকার হন দুর্গাপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান মন্টু, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, পানানগর ইউপির বিএনপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুর থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম, বিএনপির দু’গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।