ভর্তি পরীক্ষার্থীদের জন্য মানবিক উদ্যোগে প্রশংসিত রাজশাহী মহানগর ছাত্রদল

ছাত্রদলের পক্ষ থেকে বিনামূল্যে কলম, পানি, খাবার স্যালাইন ও ঔষধ বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি:
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট ও রাজশাহী সরকারি সার্ভে ইন্সটিটিউটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য নানামুখী সহযোগিতা কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট শাখা।
রাজশাহী মহানগর ছাত্রদলের নির্দেশে শুক্রবার সকাল থেকে পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের পক্ষ থেকে বিনামূল্যে কলম, পানি, খাবার স্যালাইন ও ঔষধ বিতরণ করা হয়। একই সঙ্গে পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা রাখা হয়। এছাড়া জরুরি তথ্য সরবরাহের জন্য একটি তথ্যকেন্দ্র স্থাপন করা হয়, যেখানে স্বেচ্ছাসেবকরা পরীক্ষার সময়সূচি, কেন্দ্র পরিবর্তনসহ নানা বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা করেন। এদিকে মেডিকেল কলেজ ছাত্রদল ও রাজশাহী আইএইচটি কলেজ ছাত্রদল পরীক্ষার্থীদের জন্য চিকিৎসা সেবাও প্রদান করে।
শুধু পরীক্ষার্থীরা নয়, অভিভাবকদের কাছ থেকেও এ আয়োজন প্রশংসিত হয়েছে। সন্তানদের অপেক্ষায় থাকা অনেক অভিভাবক বলেন, রাজনৈতিক সংগঠনগুলো যদি সত্যিকারের সেবামূলক ও মানবিক কাজে এভাবে এগিয়ে আসে, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
ছাত্রদল জানিয়েছে, এ কার্যক্রম পরীক্ষার শেষ দিন পর্যন্ত প্রতিটি পরীক্ষা কেন্দ্রে চলমান থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিউল ইসলাম সজিব, শাহমখদুম থানা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ ইসলাম মিদুল, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, মতিহার দক্ষিণ থানা ছাত্রদলের সদস্য সচিব পিয়ারুল ইসলাম পিয়াল, চন্দ্রিমা থানা ছাত্রদলের সদস্য সচিব আরিফ সরদার রাব্বীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।