প্রধান সংবাদপত্র এজেন্ট হেকমত উল্লাহ’র মৃত্যুতে শোকপ্রকাশ
সংবাদ বিজ্ঞপ্তি:
প্রধান সংবাদপত্র এজেন্ট মো. হেকমত উল্লাহ’র মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে। তার মৃত্যুতে শুক্রবার (২৯ আগস্ট) রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দুলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেনসহ কার্য নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ ও সকল পর্যায়ের সংবাদপত্র শ্রমিক কর্মচারীগণ গভীর শোকপ্রকাশ করেছেন। সেই সংঙ্গে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এরআগে গেল বৃগস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। প্রবীন সংবাদপত্র এজেন্ট মো. হেকমত উল্লাহর মৃত্যুতে রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়ন ৩ দিনের শোক কর্মসূচী ঘোষণা করেছেন। শুক্রবার (২৯ আগস্ট) প্রত্যেক সংবাদপত্র শ্রমিকদের নিজ নিজ এলাকার মসজিদে দোয়া চাওয়া। শনিবার (৩০ আগস্ট) সকল সংবাদপত্র শ্রমিকগণ কালো ব্যাচ ধারণ করে কর্মস্থলে যাওয়া।
রোববার (৩১ আগস্ট) বাদ আসর ইউনিয়ন কার্যালয়ে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়েছে। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- ইউনিয়নের সভাপতি মো. দুলাল হোসেন। রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শোকপ্রকাশ করা হয়েছে।