রবিবার, আগস্ট ২৩, ২০২৬

প্রগতির সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত

WP Import ২৯ আগস্ট ২০২৫ ১১:৩১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৯ আগস্ট ২০২৫ ১১:৩১ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি:


বাংলাদেশ প্রগতি লেখক সংঘ রাজশাহী জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির সভা শুক্রবার (২৯ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটায় নগরীর নিউমার্কেটে অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবদুল লতিফ চঞ্চলের সভাপতিত্বে ও সদস্য সচিব একেএম রেজাউল করিম খোকনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারন সম্পাদক কলামিস্ট শাহ মো জিয়াউদ্দিন, সহ সভাপতি এস এম মাহাবুব আলম, কবি আব্দুল আলীম, কবি ওয়ালিউ ইসলামসহ প্রমুখ। আগামী ১৩-৯-২৫ তারিখে জেলা কমিটি গঠন করা হবে। সভায় জেলা কমিটির সদস্য সাউদ নিজামের ফুপুর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।