রবিবার, আগস্ট ২৩, ২০২৬

কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা

WP Import ২৯ আগস্ট ২০২৫ ১১:২৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৯ আগস্ট ২০২৫ ১১:২৫ অপরাহ্ন
কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা
কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা

সংবাদ বিজ্ঞপ্তি:


প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৯ আগস্ট) বিকালে নগরীর শাহমখদুম কলেজ মিলনায়তনে কবি নজরুল পরিষদ রাজশাহীর সভাপতি কবি মোস্তাক রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ইফতেখায়েরুল ইসলাম মাসউদ, হেরিটেজ রাজশাহী ও গণঅভ্যুত্থান ২৪ চেতনা পরিষদ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী, রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক কাজী মোস্তাফিজুর রহমান, রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ নাফিজ, বিশিষ্ট কথাশিল্পী নাজিব ওয়াদুদ, রাবি প্রাণ রসায়ন বিভাগের প্রফেসর মাসুদুজ্জামান খান মুক্তা। বক্তব্য রাখেন নাদিম সিনা, কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন, কথাশিল্পী মঈন শেখ, এ্যাড. পারভেজ তৌফিক জাহেদী, এ্যাড. রজব আলী, নজরুল গবেষক কে এম আ. মোমেন প্রমুখ।

কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করেন সিফাতই রাব্বি, জান্নাতুন রুপা, কবি ও সম্পাদক সোহেল মাহবুব, এ্যাড. হোসেন আলী পিয়ারা।
পরিচালনা করেন কথাশিল্পী মনির বেলাল। অনুষ্ঠানে নজরুল গবেষক, কবি, সাহিত্যিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম নিয়ে আরো বেশি বেশি চর্চা করার আহ্বান জানান আলোচকবৃন্দ।