রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে বাউবি এমবিএ (বাংলা মাধ্যম) প্রোগ্রাম ১০ম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

WP Import ২৯ আগস্ট ২০২৫ ১১:২০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৯ আগস্ট ২০২৫ ১১:২০ অপরাহ্ন
রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে বাউবি এমবিএ (বাংলা মাধ্যম) প্রোগ্রাম ১০ম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম
রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে বাউবি এমবিএ (বাংলা মাধ্যম) প্রোগ্রাম ১০ম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

সংবাদ বিজ্ঞপ্তি:


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর ওপেন স্কুল পরিচালিত এমবিএ (বাংলা মাধ্যম) প্রোগ্রামের ১০ম ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের লাইব্রেরি কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্পূর্ণ বাংলা মাধ্যমে প্রবর্তিত এমবিএ প্রোগ্রামে পড়া-শুনা, আধুনিক বিশ্বে মুক্ত বাজার অর্থনীতিতে ব্যবসা প্রশাসনের ভূমিকা, বিশ্বায়নে বাংলাদেশের অর্থনীতির অবস্থান, এমবিএ (বাংলা মাধ্যম) প্রোগ্রামের কোর্স কারিকুলাম এবং ডিজিটাল শিক্ষা সেবা বিষয়ে আলোকপাত করা হয়।

অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাউবি ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক ড. জাহেদ মাননান। তিনি শিক্ষার্থীদের সহজ ভাষায় প্রোগ্রামের উপর দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপ-আঞ্চলিক পরিচালক উম্মে সালমা নাজিফা এবং সার্বিক সহযোগিতায় ছিলেন আঞ্চলিক কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা মো: আরিফুল ইসলাম। ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতিত্ব করেন রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান আহমেদ ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে রিসোর্স পারসন ড. জাহেদ মাননান ও অনুষ্ঠানের সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান আহমেদ শিক্ষার্থীদের প্রশ্নোত্তর সন্তোষজনক জবাব দেন।