বিএমডিএ’র কর্মকর্তাদের সাথে কৃষি সচিবের মতবিনিময়

মতবিনিময় করেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান
সংবাদ বিজ্ঞপ্তি:
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
শুক্রবার (২৯আগষ্ট) সকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে অতি:পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান সচিব কৃষি মন্ত্রানালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জা আশফাকুর রহমান অতি:সচিব পরিকল্পনা অনুবিভাগ কৃষি সম্প্রসারণ, মাকসুদুর ইসলাম উপ-সচিব কৃষি মন্ত্রনালয়, শামসুল হোদা অতি:প্রধান প্রকৌশলী বিএমডিএ, ড.মো: আবুল কাসেম অতি: প্রধান প্রকৌশলী, বিএমডিএ। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম(অতি:সচিব)।
এসময় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সকল কর্মকর্তাদের কথা শুনেন এবং তা সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
এসময় আরো উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শহীদুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইকবাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ সহ সকলে উপস্থিত ছিলেন।