রবিবার, আগস্ট ২৩, ২০২৬

পবায় ফুফুকে হত্যার অভিযোগে ভাতিজা গ্রেফতার

WP Import ২৯ আগস্ট ২০২৫ ০৭:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৯ আগস্ট ২০২৫ ০৭:০৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :


পবা উপজেলায় আফি খাতুন (৫৫) নামের এক নারীকে হত্যার অভিযোগে রকি হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে উপজেলার ছোট ভালাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৯ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। রকি আফি খাতুনের বড় ভাই কামাল হোসেনের ছেলে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আফি খাতুনের ভাই ইনতাজ আলী বাদী হয়ে রকির বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। বৃহস্পতিবার হত্যাকাণ্ডের মাত্র এক ঘণ্টা পরেই রকিকে গ্রেফতার করা হয়েছে।

লাশ রাজশাহী মেডিকেল কলেজে ময়নাতদন্তের পর নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। আর গ্রেফতার রকিকে শুক্রবার আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
টাকা দিতে রাজি না হওয়ায় মাদকাসক্ত রকি তার ফুফু আফি খাতুনকে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে।