রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাজশাহী আইন মহাবিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কমিটি গঠন

WP Import ২৯ আগস্ট ২০২৫ ০৫:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৯ আগস্ট ২০২৫ ০৫:৩৩ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি :


বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাংলাদেশের আইন অধ্যায়নরত শিক্ষার্থীদের সর্ববৃহৎ জনপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় সংসদের আহবায়ক এম.আবু ফয়েজ এবং সদস্য সচিব মো. বিল্লাল হোসেন (বিপ্লব) এর সিদ্ধান্ত মোতাবেক রাজশাহী আইন মহাবিদ্যালয় (রাজশাহী ল’কলেজ) আইনের ছাত্র ছাত্রীদেরকে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করতে নতুন সদস্য সংগ্রহ এবং উক্ত ইউনিটে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিকভাবে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

কমিটিতে মো. এম নাঈম (পিয়ার) -আহবায়ক, মোছা. জেসমিন আরা খাতুন-সিনিয়র যুগ্ম আহবায়ক, মো. খালেদ হাসান বকুল-যুগ্ম আহবায়ক, শামনাজ পারভিন প্রাচুর্য-যুগ্ম আহবায়ক, খন্দকার মো. রুবায়েত জামান আবির-যুগ্ম আহবায়ক, মো. আলমগীর দেওয়ান শিশির-যুগ্ম আহবায়ক, মাহমুদ ইভান- সদস্য সচিব হিসেবে মনোনিত করা হয়েছে। নেতৃবৃন্দ যথা শিগড়গিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করবে বলে নির্দেশনা প্রদান করা হয়েছে।