রবিবার, আগস্ট ২৩, ২০২৬

চারঘাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

WP Import ২৮ আগস্ট ২০২৫ ১০:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৮ আগস্ট ২০২৫ ১০:৪০ অপরাহ্ন
চারঘাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
চারঘাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:


রাজশাহীর চারঘাটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় কক্ষে প্রস্তুতি সভা উপলক্ষে উপজেলা বিএনপির সকল অংগসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপি আয়োজিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুরাদ পাশা।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও যুগ্ম-সম্পাদক রাজশাহী জেলা বিএনপি আনোয়ার হোসেন উজ্জ্বল। এ সময় আরও উপস্থিত ছিলেন চারঘাট পৌর সাংগঠনিক সম্পাদক জহুরুল হক জহুর, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান, ভায়ালক্ষিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি আকছেদ মেম্বার, চারঘাট ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি শফিকুল আলম বিপ্লব, ছাত্রদলের পৌর সদস্য সচিব শামীম, চারঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিন, সাবেক বিএনপি নেতা, জালাল, শরিফ, মিলন সহ বিএনপির অংগসংগঠনের বিভিন্ন স্তরের নেতকর্মীবৃন্দ।

প্রধান অতিথি আনোয়ার হোসেন উজ্জ্বল বলেন,আগামী ১লা সেপ্টেম্বার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সুষ্ঠ ও সুন্দরভাবে আয়োজনের পালন করার লক্ষে বিএনপি সকল নেতাকর্মীদের আহ্বান জানান। আশা করছি আগামী দিনগুলোতেও বিএনপি জনগনকে সঙ্গে নিয়ে রাজনীতির ধারক ও বাহক হয়ে দেশকে পুনর্:গঠনে ভুমিকা পালন করবে।