রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাকসু নির্বাচন: পাঁচদিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ২০০ জন

WP Import ২৮ আগস্ট ২০২৫ ১০:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৮ আগস্ট ২০২৫ ১০:৩৯ অপরাহ্ন

রাবি প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের পঞ্চম দিনে (২৮ আগস্ট) ৩১ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছে। এর আগের চারদিনসহ পাঁচ দিনে রাকসু নির্বাচনের বিভিন্ন পদে মনোনয়ন পত্র সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ২০০ জনে।

পঞ্চম দিনে রাকসু’র বিভিন্ন পদে ছাত্রদলের ২৫ জন (পদ উল্লেখ ব্যতীত) এবং স্বতন্ত্র প্রার্থী ৬ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এছাড়াও এদিন সিনেটে ছাত্র প্রতিনিধি পদে ৫ জন এবং হল ছাত্র সংসদে ১ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

এর আগে, রাকসু নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহের প্রথম দিনে ৫ জন, ২য় দিনে ১০ জন, ৩য় দিনে ৮৭ জন এবং ৪র্থ দিনে ২ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন।
এছাড়া সিনেটে ছাত্র প্রতিনিধি পদে ১ম দিনে কেউ মনোনয়ন পত্র সংগ্রহ না করলেও ২য় দিনে ১ জন এবং ৩য় দিনে ১৩ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন। তবে, ৪র্থ দিনে সিনেটে ছাত্র প্রতিনিধি পদে কেউ মনোনয়ন পত্র সংগ্রহ করেননি।
এছাড়া হল ছাত্র সংসদে ১ম দিনে ২ জন, ২য় দিনে ৫৭ জন এবং ৩য় দিনে ৩৬৩ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন। তবে, চতুর্থ দিনে ১ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন।