বাল্যবিবাহ ও একই নারীর একাধিক কাবিলনামার অপরাধে গুরুদাসপুরে এক কাজীর ছয় মাসের জেল

নাটোর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে বাল্যবিবাহ ও একই নারীর নামে একাধিক কাবিলনামা করার অপরাধে আব্দুল লতিফ নামের এক কাজীকে মোবাইল কোর্টের মাধ্যমে ছয় মাসের জেল দেওয়া হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) বিকাল ৫ টার দিকে অভিযুক্ত ওই কাজীকে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ এ আদেশ দেন। অভিযুক্ত লতিফ কাজী স্থানরীয় পৌর সদরের একজন রেজিস্ট্রারভুক্ত কাজী।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কার্য্যলয় এর দেয়া তথ্যমতে জানা যায়, উপজেলার একাধিক বাল্যবিবাহে তার সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়। কিন্তু প্রমাণ না পাওয়ায় তাঁর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। অবশেষে তার স্বাক্ষরে এক নারীর নামের একাধিক কাবিন নামার সত্যতা পাওয়া যায়। পরে কাজীর বাড়িতে অভিযানে তাঁর বিবাহ পড়ানো ভুয়া রেজিস্টার বুকেও মিলে সত্যতা।
ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, উপজেলাতে টাকার বিনিময়ে বাল্যবিবাহ ও তার স্বাক্ষর সম্বলিত একই নারীর নামে একাধিক কাবিননামা করার অপরাধ প্রমানিত হওয়ায় তাঁর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে। এমন বেআইনি কাজের জন্য তাঁকে ছয় মাসের জেল দেওয়া হয়েছে। বাল্যবিবাহ নিরসনে উপজেলা প্রশাসন সজাগ রয়েছে। কোন কাজীর নামে এ ধরনের অভিযোগ উঠলে সত্যতার ভিত্তিতে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।